নীলফামারীর ডিমলায় শনিবার সকালে বজ্রপাতে গোলজার রহমান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের নয়াবাজার এলাকার মৃত আনছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলজার রহমান এলাকায় অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করত। শনিবার সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় গোলজার রহমান বাড়ি সংলগ্ন পাশের জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তার শরীরের বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে পড়ে নিহত হন।
বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
