নদ-নদীর ৬৭ পয়েন্টে পানি কমেছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৫
 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬৭টি পয়েন্টের পানি কমেছে ও ১৯টির বেড়েছে। আজ শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। 
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।
 
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-গঙ্গা ও সুরমা নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে যমুনা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। -বাসস
 
ইত্তেফাক/কেকে