কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নুর আমিন (৫৫) নিহত ও খোকন (১৯) আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ডিসি রাস্তার মাঠেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল চালক সরুতজামান পথচারীকে পেছন দিক থেকে উপর দিয়ে উঠিয়ে দিলে চতলাকান্দা গ্রামের নসু শেখের ছেলে নুর আমিন (৫৫) নামে একজন ঘটনাস্থলে নিহত হন। এসময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা কাজাইকাটা গ্রামে আবু সাইদের ছেলে খোকন (১৯) আহত হন। আহত খোকনকে স্থানীয় লোকজন উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘাতক চালক সরুতজামানকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
