আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০১
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্টে শহিদুল ইসলাম (৪২) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বান্ধাইখাড়া পুরাতন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বান্ধাইখাড়া উত্তরবিল ডাঙ্গিপাড়া গ্রামের মৃত. ফয়েজ উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিষদের একটি কক্ষে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো সকালে শহিদুল ইসলাম তার ফার্নিচারে দোকানে কাজ করার এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে যন্ত্রপাতিতে সংযোগ দেয়া শুরু করেন। এমন সময় বিদুৎপৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
আত্রাই থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে