বগুড়ায় কারাগারে মাদক সেবনের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত মো. লিটন (৩২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এই ঘটনা ঘটে। লিটন শহরের বৃন্দাবন পাড়া এলাকার মজিদ মিয়ার ছেলে।
বগুড়ার জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, মাদক সেবনের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত মো. লিটন শনিবার সকালে বুকে ব্যাথা অনুভব করে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হলে সকাল ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ইত্তেফাক/ইউবি
