চীনের জিয়াংঝি প্রদেশের শাংলি জেলায় শুক্রবার সন্ধ্যায় আতশবাজির একটি কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। খবর সিনহুয়ার।
শনিবার জেলা কর্তৃপক্ষ জানায়, কারখানাটিতে উৎপাদন নিরাপত্তা ঘাটতির কারণে শুক্রবার সকালে চীনের কর্ম নিরাপত্তা প্রশাসন এর উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু তারপরও কারখানাটির উৎপাদন অব্যাহত রাখায় শুক্রবার সন্ধ্যার দিকে সেখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
