দিনাজপুরের বিরলে বজ্রপাতে চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজারামপুর এলাকায় একটি ধান ক্ষেতে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান ক্ষেতে কাজ করার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টিপাত হতে থাকে। এসময় তারা পাশে একটি মেশিন ঘরে আশ্রয় নেওয়ার সময় হঠাৎ করে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। সেখানে আহত হন সাতজন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এঘটনায় এখনও নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এঘটনা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
