দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৯
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুস সোহবান ওরফে নাড্ডুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে উপজেলার সানন্দবাড়ির মিতালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার জিগাবাড়ি গ্রামের আবদুল হামিদের ছেলে।
 
দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, দেওয়ানগঞ্জ থানার পুলিশ ডাকাত সর্দার আবদুস সোহবান ওরফে নাড্ডুকে মিতালী বাজার গ্রেফতার করে। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও গাইবান্ধা জেলা সদরে একাধিক খুনসহ ডাকাতি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি