মেক্সিকোয় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে আট বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানান।
নিহতদের মধ্যে রয়েছেন তাইওয়ানের চারজন নারী, একজন কোরিয়ান, একজন স্প্যানিশ, পানামার এক নারী ও আর্জেন্টিনার একজন। মেক্সিকোর উচ্চ আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়। কোথায় থেকে এবং কখন লাশ উদ্ধার করা হয়েছে সেসম্পর্কে বিবৃতিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
মেক্সিকো সিটির কয়েকটি অংশে এবং কাছাকাছি অঞ্চলে মঙ্গলবার ওই শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তিনশ’ লোক নিহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
