ইন্টারপোলের সম্মেলনে যোগে দিতে চীনে আইজিপি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৩
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) বার্ষিক সাধারণ সম্মেলন যোগ দিতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
 
শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আইজিপি। তিনি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
 
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ডিআইজি (অপারেশনস) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।
 
 
ইত্তেফাক/ইউবি