বেতাগীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, ১ জন আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৪

বরগুনার বেতাগীতে সপ্তম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক মাসুদ মল্লিককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বেতাগী শহরের হাসপাতাল রোডের মো: মিন্টু হাওলাদারের বাসায় আটকিয়ে রেখে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। অভিযোগের তীর উপজেলার সদর ইউনিয়নের পুর্ব রানীপুর গ্রমের সাহেব আলী মল্লিকের ছেলে মো: মাসুদ মল্লিকের বিরুদ্ধে। ঘটনার পরের দিন সকালে ঐ শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করে। ওই সময়ই তার পরিবার মেয়েকে নিয়ে বেতাগী থানায় হাজির হয়। শিক্ষার্থীর মা রিনা বেগম বাদী হয়ে মো: মাসুদ মল্লিক (২৫) ও মো: মিন্টু হাওলাদার (২৬) কে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ( নম্বর ১৫, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০১৭)।

এর পরে পুলিশ প্রহরায় শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে সেখানে ডাক্তারী পরীক্ষা করানো হয়। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) থানা পুলিশ প্রধান আসামি মাসুদ মল্লিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মামুন আর রশিদ জানান, আসল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষণ কাজে সহযোগিতাকারী অন্য আসামিকে গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে।

ইত্তেফাক/নূহু