জামালপুর জেলার ইসলামপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। মোশারফগঞ্জের টংগের আলগা নামক স্থানে রেলক্রসিংয়ের নিকট এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আব্দুল গণির নেতৃত্বে ফায়ারম্যান জহুরুল, মাহফুজুর রহমান ও ইউনুস আলী ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে জামালপুর রেল ষ্টেশনের জিআরপি পুলিশের এএসআই রাশেদুল ইসলাম লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন, এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
