দুরন্ত বার্সা যেন দুর্বার গতিতে চলছে। লা লিগায় টানা ছয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। তবে এই জয় এসেছে অনেকটা ভাগ্যের জোরে। জোড়া আত্মঘাতি গোলে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সংহত করেছে দলটি।
খেলার ১৭ মিনিটে ভাগ্যের জোরে এগিয়ে যায় বার্সা। ১৭ মিনিটে ডি-বক্সের মধ্যে জোরালো শট নেন জর্ডি আলবা। সেই এদেয় বেনিতেজের পায়ে লেগে চলে যায় নিজেদের জালে| দ্বিতীয়ার্ধে ফের আত্মঘাতি গোলে ব্যবধান বাড়ে বার্সার। ৪৮ মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেসও ব্যাকহিল করতে চাইলেও বলে সংযোগ ঘটাতে পারেননি। তবে সেই বল ইরাইজজের গায়ে লেগে জিরোনার জালে জড়ায়।
IMG0
৬৯ মিনিটে বার্সার হয়ে শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ। সার্জি রবার্তোর দারুণ এক লং থ্রু থেকে বল পেয়ে প্রতিপক্ষে জাল ভেদ করেন সুয়ারেজ। বাকি সময়ে দুদল আর কোনো গোল করতে না পারায় ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
ইত্তেফাক/কেআই
