সাধারণ নির্বাচন

ছয় ইউনিয়নে সব ব্যাংক বন্ধ আজ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:০১
 
ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশের চার জেলার ছয়টি ইউনিয়নের সব ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 
 
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। নির্বাচনী এলাকাগুলো হলো- রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন (পীরগঞ্জ, রায়পুর ও রামনাথপুর), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন ও টাঙ্গাইল জেলা সদরের কাকুয়া, গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন। 
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা আগামী ২৪ সেপ্টেম্বর বন্ধ থাকবে।
 
ইত্তেফাক/কেকে