মাহিরার সঙ্গে ফাঁস হওয়া ঘনিষ্ঠ ছবি নিয়ে মুখ খুললেন রণবীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৬
 
কিছুদিন ধরে সামাজিক মাধ্যমগুলোতে জোর আলোচনা-সমালোচনা চলছে শাহরুখ খানের 'রইস'-এর নায়িকা মাহিরা খানের সঙ্গে রণবীর কাপুরের ফাঁস হওয়া ঘনিষ্ঠ একটি ছবি নিয়ে। এতে অবশ্য মাহিরাকেই ট্রোল করা হচ্ছে। আর এটি নিয়েই মুখ খুললেন রণবীর।
 
ওই ছবিতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের একটি হোটেলের সামনে বসে রণবীর এবং মাহিরা ধুমপান করছেন। মাহিরার পরনে সাদা হল্টার ড্রেস। সামাজিক মাধ্যমে ছবিটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই মাহিরাকেই সমালোচনা করা হচ্ছে। ধুমপান করা এবং খোলামেলা পোশাক পরা দু'টোই ট্রোলদের নিশানা হয়ে দাড়ায়। ধুমপান অবশ্য রণবীরও করছিলেন, কিন্তু তাকে সমালোচিত হতে হয়নি!
 
IMG0
 
তবে ওইসব সমালোচকদের জবাব দিয়ে অনেকে মাহিরার পাশে দাঁড়াচ্ছেন। তারা বলছেন, মাহিরা প্রাপ্তবয়স্ক। নিজের মতো করে জীবন চালানোর অধিকার রয়েছে তার। আলি জাফর, পরিণীতি চোপড়া এব‌ং বরুণ ধাওয়ানের মতো তারকারাও এ বিষয়ে মুখ খুলেছেন। তারা বলেন, গোটা বিষয়টা 'আনফেয়ার'। তবে এ বিষয়ে প্রথম থেকে রণবীর চুপ ছিলেন। এবার তিনি রীতিমতো বিবৃতি দিয়ে মাহিরার পাশে দাঁড়িয়েছেন।
 
রণবীর বলেন, 'মাহিরাকে গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে চিনি আমি। যথেষ্ট সম্মান করি। ওর অ্যাচিভমেন্টগুলোর জন্য এবং সে মানুষ হিসেবে যেমন, সে জন্যও। যেভাবে ওকে জাজ করা হচ্ছে, সেটা খুবই অনুচিত বলে মনে হচ্ছে। আরও কষ্ট হচ্ছে লিঙ্গবৈষম্যের প্রকোপটা দেখে। ও শুধু নারী বলেই এটা করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি, নেতিবাচক কিছু না ছড়াতে।'
 
ইত্তেফাক/জামান