টাঙ্গাইলের দেলদুয়ার প্রেসক্লাবের তিন বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।
দ্বিতীয় পর্যায়ে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আমিনুর রহমান খান ( দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক পূর্বাকাশ) ও সাধারণ সম্পাদক পদে খালিদ হোসেন ছিদ্দিকী সবুজ (বাংলাদেশ টু ডে, ৭১ নিউজ টিভি, সাপ্তাহিক সময় তরঙ্গ ও টি নিউজ বিডি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম (দৈনিক সংবাদ), সহ সভাপতি সাজেদুল ইসলাম (দৈনিক প্রগতির আলো), সাংগঠনিক সম্পাদক ফারুকউজ্জামান চঞ্চল (দৈনিক সোনালী খবর), কোষাধ্যক্ষ খলিলুর রহমান (সাপ্তাহিক লোকধারা), সহ সাধারণ সম্পাদক আবীর হোসেন (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক যায়যায় দিন), সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান (দৈনিক উত্তরা বাণী), কার্যকরী নির্বাহী সদস্য আনিছুর রহমান টুটুল (দৈনিক সোনালী খবর) ও রফিকুল ইসলাম (দৈনিক আমাদের সময়)।
ইত্তেফাক/জামান
