নার্গিস ফাখরি ও উদয় চোপড়ার প্রেম কাহিনী, গুঞ্জন নতুন নয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অভিনেতার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। যদিও পরে তা নিজেই উড়িয়ে দেন তিনি।
সম্প্রতি আবারো তাদের নিয়ে আলোচনা। বলা হচ্ছে, নার্গিস-উদয়ের প্রেমের সম্পর্কে সত্যি সমস্যা তৈরি হয়েছে। নার্গিস উদয় চোপড়ার ইনস্টাগ্রামে অনফলো করে দিয়েছেন। এটা ইঙ্গিত দিচ্ছে যে, তাদের দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে উদয় এখনো নার্গিসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করছেন।
এদিকে গত মাসে হঠাৎ করেই নার্গিসের গর্ভবতী হওয়ার গুঞ্জন ভারতীয় মিডিয়া রটে যায়। তা প্রখ্যাখানও করেন নার্গিস।
ইত্তেফাক/আনিসুর
