বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাদমানুল হক সৈকত (২২) নামে এক কলেজছাত্র মারা গেছেন।
রবিবার দুপুরে উপজেলার খাগড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সৈকত উপজেলার খাগড়া গ্রামের বাসিন্দা ও গুনাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত সামছুল হকের ছেলে এবং আলতাফনগর শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সৈকত বাড়িতে মাল্টিপ্লাগ মেরামত করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। বাড়ির লোকজন আহত সৈকতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
