সাম্প্রদায়িক অপশক্তি দেশকে ব্যর্থ করার অপচেষ্টা করছে : কামরুল ইসলাম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি দেশে হানাহানি সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছে। কোন অশুভ শক্তিকে সে সুযোগ দেয়া হবে না, যারা দেশে হানাহানি সৃষ্টি করে দেশ ধ্বংস করতে চায় তাদের বিনাশ করতে হবে। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে যে ধর্মীয় সম্প্রীতি চলে আসছে তা অটুট থাকবে।
 
আজ রবিবার জেলার কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণকালে এ কথা বলেন তিনি।
 
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার। আমাদের দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলে আমরা ’৭১ সালে মুক্তিযুদ্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। অসাম্প্রদায়িকতার নীতি নিয়ে আমরা সবাই এক সঙ্গে বসবাস করি। বাসস। 
 
ইত্তেফাক/এমআই