মাকে সঙ্গে নিয়ে দুর্গা পূজায় কাজল-তানিশা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৬
মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা ‘মুখার্জি বাড়ির পূজা’। পাঁচদিন সেই পূজাতে হাজির থাকেন কাজল, তনুজা, রানি-সহ আরও অনেক তারকারা। একেবারে যেন চাঁদের হাট।  
 
শুক্রবার মা তনুজা, বোন তনিশাকে নিয়ে দুর্গা প্রতিমা দেখতে আসেন বলিউডের সিমরান খ্যাত কাজল। উত্তর মুম্বাইয়ের ‘সার্বজনিক দুর্গা পূজা সমিতি’তে প্রতিমাশিল্পীদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী-সহ গোটা মুখোপাধ্যায় পরিবার। এই দুর্গা পূজা আয়োজন করেন কাজলের তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায়। আর সেখানেই কীভাবে ধীরে ধীরে মাতৃমূর্তিকে রূপ দিচ্ছেন শিল্পীরা তা দেখতে আসেন কাজল। সেই ছবি টুইটারে আপলোডও করেন তিনি।
 
পূজার পাঁচদিন শাড়ি পড়তেই ভালবাসেন কাজল। তবে এবার পূজার আগেই ট্র্যাডিশনাল সাজে হাজির অভিনেত্রী। গোল্ডেন এমব্রয়ডারি করা সাদা সালোয়ার কামিজে কাজল ছিলেন বেশ স্টাইলিশ।
 
মেয়েকে ফ্যাশনে টক্কর দিতে হাজির মা তনুজাও। তাঁর প্যাস্টেল সবুজ রঙের জামদানি শাড়ি ছিল নজরকাড়া। মায়ের সঙ্গে তানিশাও শাড়ি পরেছিলেন। এবং সর্বাণীর পরনে ছিল সাদা সালোয়ার সঙ্গে রঙিন দোপাট্টা। শুধু পরিবারের সঙ্গেই নয় প্রতিমাশিল্পীদের সঙ্গেও ছবি তুললেন কাজল।
 
ইত্তেফাক/রেজা