এখনও দীপিকাকে ভুলেন নি ভিন ডিজেল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১
ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ মুক্তি পেয়েছে বেশ কিছুদিন। আন্তর্জাতিকভাবে সুপারহিটও হয়েছে ছবিটি। জেন্ডার কেজের মাধ্যমে হলিউডে পা রাখা দীপিকা পাড়ুকোন এখন বেজায় ব্যস্ত তার পদ্মাবতী ছবির কাজ নিয়ে। কিন্তু ছবির নায়ক ভিন ডিজেল এখনও তাকে ভুলতে পারেননি। দীপিকার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
 
ছবির শুটিংয়ের সময় দীপিকা ও ভিনের ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছু গল্প ছড়িয়েছিল। 
 
দীপিকা বলেছিলেন, তাদের দুজনের সম্পর্ক যথেষ্ট উষ্ণ আর আগুন ছাড়া তো ধোঁয়া হয় না!
 
ভিনও বলেন, ভারতীয় ছবিতে কাজ করার তার খুব ইচ্ছে কিন্তু নায়িকা হতে হবে শুধু দীপিকাকে। ইন্সটাগ্রাম।
 
ইত্তেফাক/রেজা