সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে একটি পাইপ গানসহ বনদস্যু ফারুক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফজলু খাঁকে আটক করেছে নৌ পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ফজলু খাঁ জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলার মনতাজুর রহমান কারিগরের ছেলে।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোরা গ্রামে অভিযান চালিয়ে বনদস্যু ফারুক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফজলু খাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপ গান উদ্ধার করা হয়। ফজলু খার বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতার অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/ইউবি
