শিশুর মাথা থেঁতলে হত্যা করল মাদকাসক্ত যুবক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯
নগরীর কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়া এলাকায় রবিবার দুপুরে খুশী নামে ৩ বছর বয়সী এক শিশুর মাথা থেঁতলে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।   
 
খুশী পশ্চিম কাউনিয়ার তালুকদার লেনের হাশেম দারোগার বাড়ির ভাড়াটিয়া ইব্রাহিমের মেয়ে। এ ঘটনায় একই এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে রাজাকে (২৬) আটক করা হয়েছে। রাজা মাদকাসক্ত বলে এলাকাবাসী জানিয়েছে।
 
স্থানীয়রা জানান, দুপুরের দিকে তালুকদার লেনে বসে খেলাধুলা করছিল শিশু খুশী। এমন সময় রাজা হঠাৎ করেই শিশুটিকে মারধর শুরু করে এবং তার মাথা ইট দিয়ে থেতলে দেয়। এ সময় বেশ কয়েকজন ছুটে আসলে তাদেরকেও মারধর করেন রাজা। পরে খুশীকে হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কাউনিয়া ওসি নুরুল ইসলাম জানান, শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
 
ইত্তেফাক/ইউবি