৫ ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচেও সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। এ জয়ের মধ্যদিয়ে ভারত সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ইন্দোরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে অসিরা সংগ্রহ করে ২৯৩ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যারণ ফিঞ্চ ১২৪ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৬৪ রান। ইন্ডিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৪ রান। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ১৩ বল বাকী থাকতেই সহজ জয় তুলে নেয় কোহলি বাহিনী। পান্ডে ৭২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। এছাড়া অজিঙ্কা রাহানে ৭০ ও রোহিত শর্মা ৭১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান।
অসিদের হয়ে প্যাট কামিন্স সর্বোচ্চ ২ টি উইকেট লাভ করেন।
ইত্তেফাক/রেজা
