বিদেশে পড়াশুনা করা সিলভিয়া বাবাকে সারপ্রাইজ দেবে বলে কাউকে না জানিয়ে দেশে এসে ছিনতাকারীর কবলে পড়ে সর্বস্বান্ত হয়, বাসার ঠিকানা মনে করতে না পারা সিলভিয়ার সাথে পথে পরিচয় হয় চিত্রশিল্পী অলিন্দ‘র।
অলিন্দ বাসা খুঁজে দেয়ার প্রতিশ্রুতিতে নিজের বাসায় আশ্রয় দেয় সিলভিয়াকে। সিলভিয়া অলিন্দ‘র শিল্পকর্ম দেখে প্রেমে পড়ে যায়, দুজনার ভালো লাগা শুরু হয়। কোন এক সকালে কাউকে না জানিয়ে উদাও হয় সিলভিয়া, পাগলের মতো খুঁজতে থাকে অলিন্দ্য।
এরকম গল্প নিয়েই বৈশাখী টেলিভিশনের শারদীয় দুর্গাপূজার বিশেষ নাটক সিলভিয়া। নাটকের সিলভিয়া চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, অলিন্দ‘র চরিত্রে অভিনয় করেছেন সজল।
এছাড়াও আরো অভিনয় করেছেন জুন্নুরাইন, হ্যাপি খান, কথা, পারভেজ। হাসান উজ জামানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহীনা আকতার। নাটকটি প্রচারিত হবে শনিবার রাত ১১ টায়।
ইত্তেফাক/আনিসুর
