সম্পন্ন হলো জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা ২০১৭

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫২
 
ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় মাল্টিমিডিয়া  কনটেন্ট প্রতিযোগিতা-২০১৭। এটুআই প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে  এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলতি বছরের মার্চ হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রথমে জেলা পর্যায়ে তারপর বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে ৩৫ জন প্রতিযোগী অংশ নেন। দু‘দিনের তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে ১৫ জনকে নির্বাচিত করা হয়। 
 
বিজয়ীরা হলেন, সালসা বিল করিম চৌধুরী, নায়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম, মো. কাওছার আলী হাওলাদার, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা, মো. জাকির হোসেন, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পঞ্চগড় এ. বি, এম  আখতার হোসেন, বি, এ, এফ শাহীন কলেজ, ঢাকা, জয়নব আরা বেগম, কমপট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান, সৈয়দ মাহবুব হাসান আমিরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ,  মো. সাকিলুর রহমান, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা, মো.আনিসুর রহমান, ভেড়ামাড়া কলেজ, কুষ্টিয়া,মোছা. নাসরীন সুলতানা, সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড়, মো. রাসেল খান, তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি, সুজনদাশ, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, কক্সবাজার,  তৌহিদুল ইসলাম, রাউজান আর্য মৈত্রেয় ইনস্টিটিউশন, চট্টগ্রাম,  মো. নিযামুদ্দিন, ফেনি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফেনি,  ইসমত আরা মমতাজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা, সেলিনা আক্তার, ডব্লি­উ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, বরিশাল।
 
উল্লেখ্য, এ প্রতিযোগিতাটি ২০১১ সালে শুরু হয়। চতুর্থ বারের মতো এ আয়োজন সম্পন্ন হল। শিক্ষকদের  উৎসাহ ও প্রেরণা এবং একুশ শতকের উপযোগি শিক্ষার্থী গঠনে  সময়োপযুগি  হয়ে ওঠার এটি একটি অনুপ্রেরণামূলক কর্মসূচি।
 
ইত্তেফাক/এমআর