কপিল দেবের বায়োপিকে রণবীর সিং

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৪
ভারতীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন আর এম এস ধোনিকে নিয়ে ছবি হয়েছে। ছবি হয়েছে মেরি কম আর মিলখা সিংহকে নিয়েও। সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর। এবার দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবের পালা।
 
১৯৮৩-র বিশ্বকাপ জয় ওপর হতে চলেছে ছবিটি। তাতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপূরের নাম। কিন্তু ছবির প্রযোজক ও সেলিব্রিটি ক্রিকেট লিগ প্রতিষ্ঠাতা বিষ্ণু ভাণ্ডারী জানিয়েছেন, রণবীরকে দেখা যাবে দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারের চরিত্রে। পরিচালনায় থাকবেন বজরঙ্গী ভাইজান খ্যাত কবির খান।
 
হিন্দির পাশাপাশি ছবিটির তেলুগু ও তামিল সংস্করণও বের হবে। কপিল দেবের চরিত্র রণবীর কেমন ফুটিয়ে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয়।
 
ইত্তেফাক/ রেজা