চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় আবদুল মালেক নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় দেন।
আবদুল মালেক উপজেলার কান্তিনগর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমানয়ারা বেগম জানান, উপজেলার কান্তিনগর গ্রামের রুবেল আলী তার বন্ধু আবদুল মালেককে ১৮ হাজার টাকা ধার দেন। ওই টাকা মালেক পরিশোধ করেননি। মালেক ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে রুবেলকে চোহান বিলে নিয়ে যান। সেখানে রুবেলকে হত্যা করা হয়।
শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল উদ্দিন বলেন, ২০১০ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
ইত্তেফাক/ আরকেজি
