শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রওশন এরশাদের শুভেচ্ছা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭
 
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ অনন্য ও দৃষ্টান্তমূলক দেশ। এদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ধর্মীয় উত্সব পালন করে আসছে।
 
বিরোধীদলীয় নেতা সম্প্রীতির মাধ্যমে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘ধর্ম যার যার, উত্সব সবার’- বাংলাদেশে এ চেতনাকে ধারণ করে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে সুদীর্ঘকাল থেকে। অসাম্প্রদায়িক চেতনাই দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের মূল সোপান বলে তিনি শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন।
 

ইত্তেফাক/এএম।