‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্বে মানবতার নেত্রী হয়েছেন’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, মানবিকতার জন্যই বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হয়ে গেছেন। 
 
সোমবার মানিকগঞ্জের ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বর্ন্যাতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। 
 
সাকিব আল হাসান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছি। প্রতিটি মানুষেরই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।
 
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, ক্রিকেট গ্রাউন কমিটির ম্যানেজার আব্দুল বাতেন ও একই কমিটির সদস্য গামেনি সিলভা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তায়েবুর রহমান টিপু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ,  জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম জনি, জেলা পরিষদের সদস্য খালেক বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমুখ।  
 
বন্যাদুর্গত দুই হাজার পরিবারের মাঝে  চাল, ডাল, চিড়া, চিনি,সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও  লবন বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি