প্রায় দুই হাজার রোহিঙ্গার মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও বস্ত্র বিতরণ করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ সোমবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, ‘মাদার অফ হিউম্যানিটি’ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এখন রোহিঙ্গাদের পাশে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে রোহিঙ্গাদের কষ্ট লাঘবে আমরা নিরলসভাবে কাজ করছি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আশিক, আনোয়ার হোসেন আনু, আসাদুজ্জামান আসাদ, উপ-সম্পাদক গোলাম মোস্তফা, সৈয়দ আরাফাত, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরসেদ হোসাইন তানিমসহ নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম উত্তর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতারা।
ইত্তেফাক/ আরকেজি
