দাবি না মানলে সারাদেশে ধর্মঘটের হুমকি ইসি কর্মকর্তা-কর্মচারীদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪২
 
প্রস্তাবিত একটি প্রকল্পের লোকবল নিয়োগে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করায় ক্ষুব্ধ হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। এ জন্য আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল সোমবার সকাল থেকে ধর্মঘট পালন করেন তারা। অবিলম্বে দাবি না মানলে সারাদেশে ধর্মঘটের ডাক দেবেন বলে ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
 
ইসি কর্মকর্তারা জানান, কমিশনের নতুন ১৬০০ কোটি টাকার প্রকল্পে টেকনিক্যাল এক্সপার্ট ও সাপোর্টার, যারা বর্তমানে ১০ম গ্রেডে আছে, তাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে রবিবার পরিকল্পনা কমিশনে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। যেখানে প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগের নিয়ম মানা হয়নি। তা ছাড়া এটি বাস্তবায়িত হলে ২০০৫ সালে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত সহকারী সচিব ও উপজেলা অফিসার হিসেবে নিয়োগ পাওয়ারাও এদের জুনিয়র হয়ে যাবেন।
 
ইত্তেফাক/এমআর