ইকবাল খন্দকারের ‘শিল্প প্রাঙ্গণ’ আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৪
 
ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘শিল্প প্রাঙ্গণ’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার হয়ে আসছে প্রায় তিনবছর ধরে। শিল্প-সংস্কৃতি-বিষয়ক এই অনুষ্ঠানের একেকটি পর্ব নির্মিত হয় একেকটি শিল্পের উপর। 
 
তারই ধারাবাহিকতায় এই পর্বটি নির্মাণ করা হয়েছে পাটশিল্প নিয়ে। এই পর্বে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে আকর্ষণীয় পাটজাত পণ্য এবং পাটসংশ্লিষ্টদের নানা সম্ভাবনার কথা।
 
সোনিয়া পারভীন শাপলার পরিকল্পনা এবং মামুন মাহমুদের প্রযোজনায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে ‘শিল্প প্রাঙ্গণ’ প্রচারিত হবে আজ দুপুর ১টা ৩০ মিনিটে। 
 
ইকবাল খন্দকার বলেন, আমাদের চেষ্টা থাকে গতানুগতিক বিষয়ের বাইরের বিষয়গুলো তুলে ধরার। তাই এই পর্বেও দর্শকরা ব্যতিক্রম কিছু দেখা যাবে।
 
ইত্তেফাক/আনিসুর