নিকলীতে বজ্রপাতে জেলে নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১০:২২

কিশোরগঞ্জের নিকলী উপজেলার মোজানলের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে বিল্লাল মিয়া (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

 

সোমবার সকালে উপজেলার নিকলীর ইউনিয়নের মোজানলের হাওরে এ ঘটনা ঘটে। বিল্লাল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গ্রামের আ. সোবান মিয়ার ছেলে।

আরো পড়ুন : বিজেপির ইস্তেহার প্রকাশ আজ

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গ্রামের বিল্লাল মিয়া  জাল ও নৌকা নিয়ে মোজানলের হাওরে মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে হঠাৎ বজ্রপাতে শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বিল্লাল মিয়ার মৃত্যু হয়।

  

ইত্তেফাক/ইউবি