পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলার আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামের কাজী আরিফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
আমিনপুর থানার ওসি জেড এম তাজুল হুদা জানান, নাশকতার উদ্দেশে জামায়াত নেতারা আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামের কাজী আরিফের বাড়িতে বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলার জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজ (৬৫) ও একই উপজেলার ছাতক গ্রামের শাহাদতের স্ত্রী শামসুনাহার ঝর্নাকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ৫টি মোবাইল ফোন, ৬টি ভানিটি ব্যাগ, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
