অভয়নগরে ১২৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৯
অভয়নগরে এবার ১২৪টি মণ্ডপে উদযাপন করা হবে দুর্গোৎসব। আনন্দ ও শৃঙ্খলার মধ্যে সারদীয় দুর্গা উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রণজিত কুমার রায়।
 
উপজেলার সকল সার্বজনীন পূজা মণ্ডপের জন্য সরকারিভাবে প্রতিটি মন্দিরে ১৮ হাজার ৬৬৫ টাকা অনুদান দিয়েছেন। সরকার প্রদত্ত এই বিশেষ অনুদানের অর্থ বিতরণের উদ্বোধন করেন তিনি। এছাড়া মেয়র সুশান্ত কুমার দাশ শান্ত পাৈর তহবিল থেকে ১৮টি পূজা মণ্ডপের প্রতিটি’র জন্য ১০০০ টাকা করে বরাদ্দ দিয়েছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, অভয়নগর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। আইন-শৃঙ্খলাসহ নিরাপত্তা রক্ষায় বিভিন্ন এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখবে প্রশাসন।
 

ইত্তেফাক/এএম।