শারদীয় দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামীকাল বুধবার থেকে টানা ছয়দিনের ছুটির ফাঁদে পড়ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে, এ সময় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত ঘোজাডাঙ্গা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
