রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩
নগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশের পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
 
মৃত রাতুল ইসলাম (১৩) নগরীর হোসনিগঞ্জের বাসিন্দা লাভলুর ছেলে এবং নগরীর লোকনাথ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল তার কয়েক বন্ধুকে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে নামে। একপর্যায়ে রাতুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবরি দল পুকুরে তল্লাশি করে রাতুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ওই পুকুরে ডুবে কামাল হোসেন (৭০) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়।