‘সৌদি যুবরাজ সালমান একজন ক্রিমিনাল’

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:০৭

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্রিমিনাল হিসেবে অভিহিত করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান। খবর আল-জাজিরার।

সংবাদ মাধ্যম আল জাজিরার করা প্রশ্নের জবাবে তাওয়াক্কুল কারমান বলেন, আমি সালমানের কাছ থেকে কিছুই জানতে চাই না কারণ সে আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে মোহামম্মদ বিন সালমান ও আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিচার করা উচিত বলে উল্লেখ করেন এ নোবেল জয়ী। তিনি এর কারণ হিসেবে বলেন, তারা আমার দেশে যা করছে সেটা যুদ্ধাপরাধ।

বিভিন্ন দাতব্য সংস্থাগুলোর হিসেব অনুযায়ী ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, যুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষের কারণে দেশটির প্রায় ৮৫ হাজার শিশু না খেতে পেয়ে মারা গেছে।

মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান। ছবি: সংগৃহীত। 

আরো পড়ুন: ভূমিধস বিজয়ে মালদ্বীপে ফের ক্ষমতায় নাশিদ 

ইয়েমেনে যুদ্ধের জন্য সৌদি আরবকে দায়ী করা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর