দেশের গ্রাহকদের হাতে স্যামসাং গ্যালাক্সি নোট-৮

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩২
স্যামসাং মোবাইল বাংলাদেশের গ্রাহকদের হাতে তুলে দিয়েছে প্রি-অর্ডার করা ফ্ল্যাগশিপ ডিভাইসের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি নোট-৮। 
 
গ্যালাক্সি নোট-৮ প্রি-অর্ডার করে গ্রাহকরা পেয়েছেন ফ্রি স্যামসাং ওয়ারলেস চার্জার এবং গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার। হ্যান্ডসেট হস্তান্তর অনুষ্ঠানে স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি নোট-৮ প্রি-বুকিং এর সফল সমাপ্তি ঘোষণা করেছে। 
 
স্যামসাং মোবাইল বাংলাদেশর হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, স্যামসাং গ্যালাক্সি নোট-৮ উন্মোচনের মাধ্যমে আমরা স্মার্টফোন অভিজ্ঞতার নতুন একটি পথ খুলে দিয়েছি। বাজারে আসা নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি ইনফিনিটি ডিসপ্লে, উন্নত এস পেন এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ শক্তিশালী ডুয়েল ক্যামেরার এক অনন্য সমাহার। গ্যালাক্সি নোট৮-এর এই উন্নত ফিচারগুলো এমন কিছু করতে সাহায্য করবে, যা করা সম্ভব বলে ব্যবহারকারী আগে কখনও ভাবেননি। 
 
ফোনটি ৯৪,৯০০ টাকা মূল্যে স্যামসাং-এর সকল অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি নোট-৮ পাওয়া যাচেছ মিড নাইট ব্ল্যাক রং-এ। স্যামসাং গ্যালাক্সি নোট-৮-এর গ্রাহকরা স্যামসাং এর সেবা-কনসিয়ার্স সার্ভিস উপভোগ করতে পারবেন।
 
 
ইত্তেফাক/ইউবি