দক্ষিণ অফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানাতে জাগো এফএম সমর্থকদের জন্য নিয়ে এসেছে ‘জাগো উইশ বল’। সমর্থকরা এ উইশ বলে টাইগারদের শুভকামনা জানিয়ে স্বাক্ষরসহ লিখতে পারবেন নানা শুভেচ্ছা বার্তা।
সোমবার রাজধানীর বাড্ডায় জাগো এফএম এর প্রধান কার্যালয় থেকে জাগো উইশ বল এর যাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুস শাকুর।
ক্রিকেটার আশরাফুল বলেন, জাগো এফএম এর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উদ্যোগ ক্রিকেটারদের আরো ভাল খেলার উৎসাহ যোগাবে।
IMG0
জাগো এফএম এর স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী জানান, জাগো উইশ বলটি প্রথমদিন বাড্ডা, বনানী ও বসুন্ধরা এবং দ্বিতীয় দিন মিরপুর এলাকা প্রদক্ষিণ করে। এরপর পর্যায়ক্রমে আগারগাও, শ্যামলী, ধানমন্ডি, কারওয়ান বাজার, মগবাজার ও হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করবে। আগামী বৃহস্পতিবার ভক্তদের শুভেচ্ছা গ্রহণ শেষে পাঠানো হবে টিম টাইগারদের কাছে।
তিনি আরো জানান, জাগো উইশ বলের সঙ্গে সেলফি তুলে সমর্থকরা পেতে পারেন জাগো এফএম এর হট সিটে বসার ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। এজন্য তাদেরকে সেলফির সঙ্গে #wishball #jagofm লিখে জাগো এফএম উইশ বল ইভেন্ট পেজে পোস্ট করতে হবে। এতে সর্বোচ্চ লাইক ও শেয়ার পেয়ে জিতে নিতে পারবেন এ সুযোগ।
ইত্তেফাক/ইউবি
