ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই)গাছ শুক্রবার রাতে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এর মূলহোতা ছিলেন ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট শাহাদাৎ হোসেন সিকদার, সিনিয়র ইন্সট্রাক্টর মো. ইসরাফিল ও আবুল কাশেম।
জেলা প্রশাসক মনোজ কুমার রায় জানান, গাছ কাটার ঘটনাটি তিনি জেনেছেন।কিন্তু সুপার তাকে কিছুই জানাননি। সরকারি গাছ কাটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক)উপ-পরিচালক মোর্শেদ জানান, তারা ঢাকার ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ঘটনাটি সম্পর্কে তদন্তের অনুমতি চেয়েছেন। অনুমতি পাওয়ার পর দুদক টিম সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
ইত্তেফাক/ আরকেজি
