চাঁদপুরের হাজীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত। মঙ্গলবার দুপুরে মামলাটি খারিজ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক সফিউল আজম।
মামলা থেকে অব্যাহতি পাওয়া সাংবাদিকরা হলেন- সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু।
মামলার বাদী ছিলেন হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন।
আসামিদের পক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম মোল্লা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে সাক্ষ্য উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এবং বাদী অনুপস্থিত থাকায় মামলাটি খারিজ করার আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
ইত্তেফাক/ আরকেজি
