আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে ৩ দিনব্যাপী ‘পাঠাও মোটরবাইক ফেস্টিভ্যাল ২০১৭’অনুষ্ঠিত হবে।
এ ফেস্টিভ্যালে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি। সেখানে শো-এর শেষদিন ৭ অক্টোবর আইয়ুব বাচ্চু এবং তার ব্যান্ড এলআরবি শো স্টপার হিসেবে দর্শক মাতাবে।
অনুষ্ঠান সম্পর্কে উইজার্ড শোবিজের কর্ণধার আরিফুজ্জামান রাসেল বললেন- ‘চট্টগ্রামের জি ই সি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩ দিনের এই ফেস্টিভ্যালে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইক প্রদর্শনী, মোটর র্যালি, স্টান্ট শো, ডিজে এবং জনপ্রিয় কয়েকটি ব্যান্ডের লাইভ মিউজিক। এলআরবি এবং আইয়ুব বাচ্চু আমাদের সঙ্গে থাকায় আমরা নিজেদের ধন্য মনে করছি। ’
ইত্তেফাক/ইউবি
