শাহ আমানতে ২০ কেজি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:০৯

হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে প্রায় ২০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শুল্ক গোয়েন্দা জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বাংলাদেশ বিমানের বিজি ১২৮ এর টয়লেট থেকে প্রায় ২০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করে।

 

ইত্তেফাক/এএম