চট্টগ্রামের হাটহাজারীতে মাকে মারধরের দায়ে মো. মঈনুদ্দিন (২৫) নামে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালত ৬মাসের কারাদণ্ড দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঈনুদ্দিন ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোম্মুরের বাড়ির মৃত শামশুল আলমের ছেলে।
ইউএনও আক্তার উননেছা শিউলী বলেন, মঈনুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
