মিরপুরে মাদকসেবী ছেলেকে ধরিয়ে দিল পিতা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩১

কুষ্টিয়ার  মিরপুর উপজেলার শোন্দহতে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করেছে তার বাবা শহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত রাজ্জাককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্না রানী সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালদ সুত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক প্রায়ই গাঁজা সেবন করে চিৎকার চেঁচামেচি করত এবং তার পরিবারের লোকজনের সাথে লোমহর্ষক আচরণ করত। অনেক নিষেধ করেও তাকে জব্দ করতে ব্যর্থ হয় তার পরিবার।

শেষমেষ স্থানীয় জাসদ কর্মী সাইদুর রহমান সাইদারের সহযোগিতায় তাকে স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়। পরে মাদকসেবী আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমান আদালতে নিলে সেখানে কতর্ব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৯৯০ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এসময় মিরপুর থানার এসআই এমদাদুল হক, শোন্দাহ ক্যাম্প ইনচার্জ এএসআই মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু