মোহনগঞ্জে ১০ হাজার তালবীজ রোপণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৯

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পৌরসভাসহ ৭টি ইউনিয়নের  ২৬ কিঃ মিঃ সড়কে একযোগে ১০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

নেত্রকোনা একটি বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় বজ্রপাতে প্রতি বছর অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটে। এ কারণে প্রধানমন্ত্রীর নিদের্শে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এই কার্যক্রম বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ.খ.ম. শফিকুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, কৃষি অফিসার মোঃ মফিজুল ইসলাম নাফিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি এস. এম. সারোয়ার খোকন প্রমুখ।

ইত্তেফাক/নূহু