হাটহাজারীতে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:১১
 
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি কার্তুজ ও দুটি ম্যাগজিনসহ আবু সালেক (৩০) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব-৭।
 
উপজেলার মধ্যম বুড়িশ্চর তেঁতুল তলাস্থ ভাই ভাই স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আবু সালেক বুড়িশ্চর ইউনিয়নের ভরা পুকুর পাড় এলাকার আবুল হাসেমের ছেলে।
 
সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবু সালেককে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল ও একটি কার্তুজ ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে রাত ৩টায় তাকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় র‌্যাব-৭ এর ডিএডি মো. ফজলুল হক অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/জামান