পেনাল্টি মিসে অপেক্ষা বাড়ল আগুয়েরোর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৮
দুর্দান্ত এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন সার্জিও আগুয়েরো। শাখতার দানেৎস্কের বিপক্ষে মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মাইফলক স্পর্শ করতে এক গোলই যথেষ্ট ছিল। তবে পেনাল্টি মিসের কারণে তা আর সম্ভব হয়নি। যে কারণে এখন তাকে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী ম্যাচের জন্য। দলটির পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর।
 
চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে করেছেন সাত গোল। দলটির পক্ষে সর্বকালের সেরা গোলদাতা হলেন ইংল্যান্ডের এরিক ব্রুক| সিটির জার্সি গায়ে ক্যারিয়ারে ৪৯৪ ম্যাচে ১৭৭ গোল পান তিনি। আর আগুয়েরো ১৭৬ গোল করেন ২৬০ ম্যাচে।
 
আর্জেন্টাইন তারকা আগুয়েরো ২০১১ সালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান। ছয় বছরের ক্যারিয়ারেই ক্লাবের ইতিহাসে বিরাট এক মাইলফলকের সামনে চলে এসেছেন তিনি।
 
ইত্তেফাক/কেআই